বিজয়ের ৪০তম বার্ষিকীর স্মারক মুদ্রা ও নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের ৪০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক একটি স্মারক মুদ্রা ও একটি নোট অবমুক্ত করতে যাচ্ছে।একই সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে অবমুক্ত করা হবে আরেকটি স্মারক মুদ্রা।আগামী সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এসব মুদ্রা ও নোট অবমুক্ত করবেন।বাক্সসহ রৌপ্য নির্মিত একটি স্মারক মুদ্রা সাড়ে তিন হাজার টাকায়, ফোল্ডার-খামসহ একটি স্মারক নোট ২০০ টাকায় এবং শুধু একটি স্মারক নোট ৪০ টাকায় সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে শাখা হতে এসব স্মারক মুদ্রা ও নোট নগদ মূল্যে আগ্রহীরা সংগ্রহ করতে পারবেন।উল্লেখ্য, এসব স্মারক মুদ্রা ও নোট শুধু সংরক্ষণের জন্য ব্যবহার্য। এগুলোর কোনো বিনিময়মূল্য নেই। বিজ্ঞপ্তি।