বিটপী অ্যাডভার্টাইজিং ও নেসেল বাংলাদেশের মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেসেল বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থা বিটপীর সম্প্রতি লিও বার্নেট অ্যাডভার্টাজিং সার্ভিস-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। নেসেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড এবং বিটপীর ব্যবস্থাপনা পরিচালক সারা আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেসেলর ঊর্ধ্বতন ব্যবস্থাপক (বিপণন সেবা) জিয়াউল হাফিজ, সিনিয়র অফিসার (মিডিয়া ও গবেষণা) মো. সাইফুল ইসলাম, বিপণন ব্যবস্থাপক (ডেইরি) নুজহাত বারী, ব্র্যান্ড ব্যবস্থাপক গালিব বিন মোহাম্মদ ও ঊর্ধ্বতন ব্র্যান্ড কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং বিটপীর চেয়ারম্যান রেজা আলী ও এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর অরূপ সান্যাল উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী নেসেলর ফুড ও বেভারেজের প্রতি ক্রেতাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির বিষয়ে কাজ করবে। বিজ্ঞপ্তি।