
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) থেকে প্রশিক্ষণ পাওয়া ১২০ জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিটাক মিলনায়তনে ২৬তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়। এর আগে বিটাকের পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিমের কাছে নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন আরএফএলের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার জাবের আল রাহাত খান। এ সময় এসইপিএ প্রকল্পের পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী ও আরএফএলের মানবসম্পদ বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন মাসব্যাপী ওই প্রশিক্ষণ কোর্সে ৩০০ জন নারী অংশ নেন। উল্লেখ্য, সারা দেশ থেকে অর্ধশিক্ষিত এবং পিছিয়ে পড়া নারীরা বিটাকের নিজস্ব ক্যাম্পাসে বিনা মূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। বিজ্ঞপ্তি