বিটিআইয়ের গ্রাহকদের গৃহঋণ দেবে ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়ার (বিটিআই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বিটিআইয়ের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ ঋণ-সুবিধা দেবে ইবিএল।ইবিএলের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং সাঈদুল আমিন এবং বিটিআইয়ের বিক্রয় মহাব্যবস্থাপক, এ কে এম শাহজাহান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে ইবিএল রূপায়ণ রিয়েল এস্টেট ও র‌্যাংগস প্রপার্টিজের সঙ্গে অনুরূপ চুক্তি স্বাক্ষর করেছে। বিজ্ঞপ্তি।