বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এফ আর খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েল এস্টেট ডেভেলপার বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই) সম্প্রতি ফায়জুর রহমান খানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।এফ আর খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে এআইটি থেকে প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি এওটিএস, জাপান থেকে প্রকৌশল ও ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। বিটিআইয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড ও এবিসি রিয়েল এস্টেট জেভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি রিহ্যাবের বর্তমান পরামর্শক কমিটির একজন সদস্য। বিজ্ঞপ্তি।