বিটিআইয়ের সিরিজ প্রকল্প ‘প্রিমিয়াম কালেকশন’
বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) আনুষ্ঠানিকভাবে ‘দ্য প্রিমিয়াম কালেকশন’ শীর্ষক নতুন একটি সিরিজ প্রকল্প উদ্বোধন করেছে।বিটিআইয়ের এসব প্রকল্পের কয়েকটি হচ্ছে: গুলশানে দ্য ক্লাসিক, দ্য রিজেন্ট ও দ্য শাংগ্রিলা এবং ডিওএইচএসে অনুমিতা।ঢাকায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নতুন এই সিরিজ প্রকল্প চালুর ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরশী হায়দার, নির্বাহী পরিচালক (বিক্রয়) কাজী মুহাম্মদ জুবায়েদ, ব্র্যান্ড ব্যবস্থাপক আয়েশা সিদ্দিকা ও বিক্রয় মহাব্যবস্থাপক এ কে এম শাহাদত।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিটিআইয়ের প্রিমিয়াম কালেকশনের আরও কিছু প্রকল্পের ডিজাইন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে। অদূর ভবিষ্যতে বিটিআই ধারাবাহিকভাবে এগুলো তুলে ধরবে।এতে আরও বলা হয়, ঢাকার সেরা জায়গাগুলোতেই প্রিমিয়াম কালেকশনের প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। এসব প্রকল্পে সর্বাধুনিক সব সুবিধা নিশ্চিত করা হবে।বিটিআই ১৯৮৪ সালে ব্যবসা শুরু করার পর থেকে ২৬ বছরে ঢাকা ও চট্টগ্রামে ৩০০টি প্রকল্প সম্পন্ন করে তিন হাজারেরও বেশি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। এটি একটি আইএসও ৯০০১:২০০০ সনদ অর্জনকারী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।