বিটিআরসির গ্রাহক জরিপ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গ্রাহক জরিপ কার্যক্রম। মোবাইল ফোনভিত্তিক বিভিন্ন সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) ও গ্রাহকের অভিজ্ঞতা জানতে এ জরিপ চালানো হবে। প্রথম পর্যায়ে বিটিআরসির পাঁচ সদস্যবিশিষ্ট তিনটি আলাদা কমিটি দেশের ১৫টি জেলার ৪৫টি উপজেলায় গ্রাহকদের কাছে জরিপের তথ্য সংগ্রহ করবে। প্রতিটি কমিটিতে মোবাইল ফোন অপারেটরদের একজন করে প্রতিনিধি থাকবেন। জরিপ শেষে সাত কার্যদিবসের মধ্যেই প্রতিটি কমিটি তিনটি আলাদা প্রতিবেদন দেবে। পরবর্তী সময়ে অন্যান্য জেলাতেও জরিপ করা হবে। সেবার মানের ওপর দেশের ছয় মোবাইল অপারেটরের র্যাঙ্কিং বা অবস্থান প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বিটিআরসির। ২০১৪ সালের জানুয়ারিতে বিটিআরসির জারি করা নির্দেশনায় মোবাইল ফোন অপারেটরদের প্রতি মাসের প্রথম সপ্তাহে সেবার মান-সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা আছে।
নিজস্ব প্রতিবেদক