বিটিএমএর নয়া সভাপতি জাহাঙ্গীর আলামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুল আলামিন গ্রুপের চেয়ারম্যান ও ফুয়াদ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলামিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পারটেক্স গ্রুপের পরিচালক ও আম্বার কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, দীপ টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জাহের ও পদ্মা ব্লিচিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আলী সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বিটিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমিতির ২০১১ ও ২০১২ মেয়াদের পরিচালক পদের নির্বাচন ৯ ডিসেম্বর এবং সভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।পরিচালনা পর্ষদের সুতা উৎপাদনকারী গ্রুপের নবনির্বাচিত অন্য পরিচালকেরা হলেন তপন চৌধুরী, এ এস এফ রহমান, সৈয়দ ইসতিয়াক আহমেদ, মো. সোলায়মান, মোশাররফ হোসেন, মোহাম্মদ আলী খোকন, সেলিম আহমেদ, এম এ রহমান, শফিকুল ইসলাম সরকার, আবদুল মান্নান মিয়া, এ কে এম আজিজুর রহমান, আমানুল্লাহ সরকার, নজরুল ইসলাম ও মো. মোজাফফর হোসেন। অন্যদিকে বস্ত্র উৎপাদক গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন এম জামালউদ্দিন, ওয়াহিদুজ্জামান খান, আশরাফ হোসেন বকাউল, মোকাদ্দেস হোসেন, আবুল কালাম আজাদ ও মো. ইসমাইল হোসেন। এ ছাড়া টেক্সটাইল পণ্য প্রক্রিয়াকরণ গ্রুপ থেকে মুহাম্মদ মহসিন, আজিজুর আর চৌধুরী ও সিরাজুল ইসলাম বিটিএমএর পরিচালক নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।