প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। এর আগে তিনি তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত সচিব মর্যাদার একজন কর্মকর্তা। গোলাম ফখরুদ্দিন ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও অস্ট্রেলিয়া থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
নিজস্ব প্রতিবেদক