বিটিসিএলে নতুন এমডি নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মাহ্ফুজ উদ্দিন আহ্মদ নিয়োগ পেয়েছেন। গত সোমবার থেকে তিনি দায়িত্ব পালন শুরু করেছেন। এর আগে তিনি বিটিসিএলের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস টেলিকম ক্যাডারের জ্যেষ্ঠতম সদস্য।
বিজ্ঞপ্তি