বিটিসিএলের ইন্টারনেটের দাম কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন প্যাকেজের ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমিয়েছে সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। আজ ২১ ফেব্রুয়ারি থেকে নতুন এ মূল্য কার্যকর হবে।
একই সঙ্গে ডেটা ব্যবহারে নির্ধারিত সীমাও বাতিল করেছে বিটিসিএল। বিকিউব নামে পরিচিত বিটিসিএলের বিভিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজের দাম ৩৫ শতাংশ কমানো হয়েছে। এসব প্যাকেজ দিয়ে বিটিসিএলের টেলিফোনে কথা বলা ও একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিজ্ঞপ্তি।