প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিসিএস টেলিকম ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মাহ্ফুজ উদ্দিন আহমদ গত বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। ১৫ নভেম্বর দুই বছর মেয়াদের জন্য তাঁকে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। মাহ্ফুজ উদ্দিন আহমদ ১৯৭৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি বিসিএস (টেলিকম) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৭৯ সালে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। বিজ্ঞপ্তি।