বিটিসিএলের ২ হাজার নম্বর পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার চালু ১ হাজার ৯৭০টি টেলিফোন নম্বর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
কারিগরি কারণে আগামী মঙ্গলবার থেকে এসব নম্বর পরিবর্তিত হবে বলে বিটিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, পরিবর্তিত নম্বরগুলো বিটিসিএলের ওয়েবসাইটে www.btcl.gov.bd দেওয়া আছে।
এ ছাড়া নম্বর পরিবর্তনের বিষয়ে যেকোনো তথ্য ৮৪১৫৫৯৯ ও ৮৪১২৩৪৫ নম্বরে ফোন করে জানা যাবে। নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তি।