প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শেরেবাংলা নগর এক্সচেঞ্জের দুই হাজার নম্বর কাল শুক্রবার থেকে পরিবর্তন হতে যাচ্ছে। বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শেরেবাংলা নগর এক্সচেঞ্জের ‘৮১২’ ও ‘৮১৩’ গ্রুপের প্রায় দুই হাজার টেলিফোন নতুন নম্বর দিয়ে পরিবর্তন করা হচ্ছে। বিটিসিএলের ওয়েবসাইট থেকে গ্রাহকেরা আগের নম্বর ও পরিবর্তিত নতুন নম্বর জানতে পারবেন। এ ছাড়া নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন করে গ্রাহকদের বিষয়টি জানানো হবে। নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে অফিস চলাকালে ৮১৪২০০০, ৯১১৮৯১৯ ও ৯১১০৫০০ নম্বরে যোগাযোগ করতে গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।