বিটিসিএলের ২৪ ঘণ্টার কল সেন্টার '১৬৪০২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ২৪ ঘণ্টার একটি সার্বক্ষণিক কল সেন্টার ‘১৬৪০২’ চালু করেছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী ঢাকায় বিটিসিএলের প্রধান কার্যালয় টেলিযোগাযোগ ভবনে এ কল সেন্টার চালু করেন। সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকবে। কল সেন্টারের মাধ্যমে গ্রাহকেরা টেলিফোন, ইন্টারনেট, খুদে বার্তাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। গ্রামীণফোন ছাড়া সব মুঠোফোন অপারেটর এবং বিটিসিএলসহ বেসরকারি পিএসটিএনের গ্রাহকেরা কল সেন্টারের এ সুবিধা পাবেন। এ জন্য স্বাভাবিক কল চার্জ প্রযোজ্য হবে।