বিডায় ওয়ানস্টপ সেবার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগের গতি বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া প্রভৃতি দেশের মতো যুগোপযোগী ওয়ানস্টপ সার্ভিস চালু বা এক জায়গায় সব সেবা প্রদানের কোনো বিকল্প নেই। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন অভিমত দেন। এতে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, ‘ওয়ানস্টপ সার্ভিস প্রদানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’
প্রস্তাবিত ওয়ানস্টপ সার্ভিস অ্যাক্ট ও বিনিয়োগের পরিবেশ বিষয়ে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধে অর্থনীতিবিদ এম এস সিদ্দিকি বলেন, প্রায় সব দেশেই বিনিয়োগ ত্বরান্বিত করতে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার রয়েছে। তিনি বলেন, এ দেশে গ্যাস ও বিদ্যুৎ প্রদানে দীর্ঘ সময়ক্ষেপণ বিনিয়োগকারীদের মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ওয়ানস্টপ সার্ভিস প্রদানে শক্তিশালী রাজনৈতিক ভূমিকা থাকা প্রয়োজন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোেকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য সামসুল আলম ও আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান। বিজ্ঞপ্তি।