বিডি ওয়েল্ডিং, বিচ হ্যাচারির রাইট প্রস্তাব নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেডের ঘোষিত রাইট শেয়ারের প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুঁইয়া ও এ টি এম তারিকুজ্জামান এ তথ্য জানান।এ সময় জানানো হয়, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেডের একজন পরিচালকের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ থাকায় কোম্পানির ঘোষিত রাইট শেয়ারের অনুমোদন বাতিল করা হয়েছে। আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ২০০৬-এর ৮(এইচ) ধারা ভঙ্গ করায় বাতিল করা হয়েছে বিচ হ্যাচারি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব। বাংলাদেশে ওয়েল্ডিংয়ের পরিচালনা পরিষদ গত ৫ জুলাই একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ঘোষণা করে। অন্য দিকে গত ২ ফেব্রুয়ারি বিচ হ্যাচারিও একটি শেয়ারে বিপরীতে দুটি রাইট শেয়ার ঘোষণা করেছিল।