বিডি ফাইন্যান্সের ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স) শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকার কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৪তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মনোয়ার হোসেন।সভায় কোম্পানির পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, মো. ইমতিয়াজ, সৈয়দ তারেক আকবর আলী, হায়দার আহেমদ খান, রাশিদা ইউসুফ ও মাহাম্মদ ফয়েজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মফিজউদ্দিন সরকার এবং কোম্পানি সচিব চৌধুরী খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।