বিডি সার্ভিসেসের পর্ষদ সভা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের পর্যদ সভা স্থগিত করা হয়েছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রতিষ্ঠানটির পর্ষদ সভা হওয়ার কথা ছিল।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অনিবার্য কারণবশত বিডি সার্ভিসেসের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। সভার তারিখ পরে জানানো হবে।
আজকের সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার কথা ছিল।