বিডিএফ দেনা বৃদ্ধির ফোরাম হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বিডিএফ ২০১০ দেনা বাড়ানোর ফোরাম হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পিআরএস-২ ও সার্বভৌম উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে এই আশঙ্কা করা হয়। বক্তারা দাতাদের মাধ্যমে পরিচালিত দারিদ্র্য হ্রাসের কৌশলপত্র (পিআরএসপি) বাতিল ও একটি অংশগ্রহণমূলক পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা দ্রুত ঘোষণা করার আহ্বান জানান। এনজিও ও নাগরিক সংগঠনগুলোর এক নেটওয়ার্ক ইক্যুইটিবিডি আয়োজিত এই সেমিনারে সঞ্চালক ছিলেন ইক্যুইটিবিডির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ আমিনুল হক। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ইক্যুইটিবিডির সাধারণ সম্পাদক মো. সামসুদ্দোহা, মোস্তফা কামাল আকন্দ ও সোহেল ইকবাল।সেমিনারে আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী আবদুল মান্নান, আবুল হাসান চৌধুরী, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক সাংসদ শামসুজ্জামান, ভয়েস-এর আহমেদ স্বপন মাহমুদ, সিএসআরএলের সদস্যসচিব জিয়াউল হক, সাংবাদিক কায়সার রহমান ও সালাহ উদ্দিন বাবলু। বিজ্ঞপ্তি।