বিডিকম অনলাইন লিমিটেডের বোনাস ও লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউ সুগন্ধা কনভেনশন হলে বিডিকম অনলাইন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সৌজন্য
রাজধানীর নিউ সুগন্ধা কনভেনশন হলে বিডিকম অনলাইন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ছবি: সৌজন্য

বিডিকম অনলাইন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে নিউ সুগন্ধা কনভেনশন হলে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীরসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়। এ ছাড়া ৬ শতাংশ হারে নগদ ও ৬ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি