প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিকম অনলাইন লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী। সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীরসহ পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এ সময় ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়। এ ছাড়া সভায় নগদ ৫ শতাংশ ও বোনাস ৭ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি