প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিকম অনলাইন লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডির এএমএম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী। ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীরসহ কোম্পানির পরিচালকেরা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। পাশাপাশি ৭ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।