প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন স্তরে অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, আবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নে বিনিয়োগ করবে চায়না গোজহোবা গ্রুপ (সিজিজিসি)। এই লক্ষ্যে সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে বিডিজি মাগুরা গ্রুপ ও সিজিজিসির মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এতে বিডিজি-মাগুরা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন এবং চায়না গোজহোবা গ্রুপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির পক্ষে প্রেসিডেন্ট এলভি জেকজিয়াং স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি