বিডিটেল ইয়েলো পেইজেস-২০১১ প্রকাশিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিটেল ইয়েলো পেইজেস-২০১১ প্রকাশিত হয়েছে। ডাটা ব্যাংকসমৃদ্ধ ও ইন্টারনেট-সুবিধাসংবলিত এই প্রকাশনায় বিভিন্ন খাতের জরুরি ও গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বর রয়েছে।নতুন বিডিটেল ইয়েলো পেইজেসের মোড়ক উন্মোচন করা হয় গত সোমবার। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওহাবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এতে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ, বিদ্যুৎ, তিতাস গ্যাস ও পানি; হাসপাতাল, ব্লাডব্যাংক, ক্লিনিক ও নার্সিং হোম; বিমানবন্দর ও দেশি-বিদেশি বিমান সংস্থা; ব্যাংক ও বিমাসহ আর্থিক খাত; বিভিন্ন ক্লাব; বিভিন্ন স্কুল-কলেজ; বিভিন্ন বিশ্ববিদ্যালয়; গ্রন্থাগার, সাংস্কৃতিক বিনোদন ও তথ্যকেন্দ্র; বিদেশি বিশ্বের ‘টপ টেন’ হাসপাতাল ও হোটেল; স্থানীয় হোটেল ও রেস্তোরাঁ; আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন ফোন কোম্পানিসহ জরুরি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর ফোন নম্বর এখানে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।