বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেসের প্রথম পর্ষদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মালিকানাধীন প্রস্তাবিত বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের (বিডিবিএলআইএসএল) প্রথম পর্ষদ সভা সম্প্রতি ঢাকায় বিডিবিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিডিবিএলের পরিচালক ও বিডিবিএলআইএসএলের চেয়ারপারসন সেলিমা আহমাদ।সভায় প্রস্তাবিত বিডিবিএলআইএসএলের পরিচালকেরা ছাড়াও বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বল্পতম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করবে।উল্লেখ্য, প্রস্তাবিত বিডিবিএলআইএসএলের অনুমোদিত মূলধনের পরিমাণ হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। বিজ্ঞপ্তি।