বিডিবিএল শতরঞ্জি শিল্পে ঋণ দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) রংপুরে নিশবেতগঞ্জের শতরঞ্জি তাঁতিদের মধ্যে ৯ শতাংশ সুদে জামানতবিহীন এসএমই ঋণ বিতরণ করেছে। বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান সম্প্রতি এই ঋণ বিতরণ করেন। ব্যাংকের রংপুর শাখার উপমহাব্যবস্থাপক মো. মনসুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী ও রংপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন।