বিডিবিএলকে অর্থ পরিশোধ বেক্সিমকোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) গতকাল সোমবার পে-অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) তাদের দাবিকৃত অর্থ পরিশোধ করেছে।
কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেক্সিমকো। এতে আরও বলা হয়েছে, ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট কোম্পানি ও ব্যাংকের এই জটিলতা এখন মীমাংসিত।
উল্লেখ্য, বিডিবিএল বেক্সিমকোর কাছে সাড়ে তিন কোটি পাওনা ছিল। এই অর্থ পরিশোধ না করায় গত রোববার বিডিবিএল বেক্সিমকোর বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয়, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।