বিডিবিএলে প্রশিক্ষণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) গত শনিবার ‘সবুজ অর্থায়ন বিশেষত এসএমইর বায়োগ্যাস প্ল্যান্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ। এ সময় মহাব্যবস্থাপক এ কে এম হামিদুর রহমান, উপমহাব্যবস্থাপক আসগর আলী ও ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী ব্যবস্থাপক (এজিএম) শাহনাজ বেগম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।