প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গত রোববার ব্যাংকের নবনিযুক্ত কর্মকর্তাদের (ক্যাশ) জন্য পাঁচ দিনব্যাপী বেসিক ট্রেনিং কোর্স শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিডিবিএলের ডিজিএম মো. আব্দুল বাকী, ট্রেনিং ইনস্টিটিউটের এজিএম মোহাম্মদ নুরউদ্দিন ও প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি