প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) আরও লাভজনক করতে গ্রামের যেসব মানুষ ব্যাংকিং সেবার বাইরে রয়েছে তাদের এ সুবিধার আওতায় আনার পরামর্শ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান। ব্যাংকটির কার্যক্রম নিয়ে গত বৃহস্পতিবার এক সভায় তিনি এ পরামর্শ দেন। বিডিবিএলের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. ইয়াছিন আলী; পরিচালক মুশতাক আহমদ, মো. আবু হানিফ ও ড. এ কে ওবায়দুর রব; ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ; উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালালউদ্দিন ও আফজালুল বাসার উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি