প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মসংস্থান ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমদ ও রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিএমডি মো. আবু হানিফ খান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। মুশতাক আহমদ এর আগে সোনালী ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে সোনালী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রবেশনারি) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকে কর্মজীবন শুরু করেন। অন্যদিকে আবু হানিফ খান ১৯৮০ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা (প্রবেশনারি) হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।