বিডিবিএলের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ব্যাংকটির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা। ব্যাংকের চেয়ারম্যান মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী। সভায় পরিচালনা পর্ষদের পরিচালক শাহাবউদ্দিন আহমেদ, মো. এখলাছুর রহমান, মুশতাক আহমেদ, আবু হানিফ খান, ড. এ কে ওবায়দুর রব, সৈয়দ এপতার হোসেন পিয়ারসহ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি