বিডিবিএলের ৭ম এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক শাহাবুদ্দিন আহমদ, মো. এখলাছুর রহমান, মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, এ কে ওবায়দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিবিএল ২০১৬ সালে ৩৯২ দশমিক ৭৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে এবং একই সময়ে ৫২১ দশমিক ৩৮ কোটি টাকা ঋণ আদায় করেছে। ব্যাংক ২০১৬ সালে কর-পরবর্তী ৩৮ দশমিক ২৩ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। সভায় অন্যান্য বছরের মতো সরকারকে ১০ কোটি টাকা লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি