বিডিসি আবাসন মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রকল্প বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (বিডিসি) ৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের আবাসন মেলার আয়োজন করেছে। সম্প্রতি বিডিজি-মাগুরা গ্রুপের করপোরেট ভবনে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় নিম্ন আয়, মধ্য আয় ও উচ্চ আয়ের ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্লট ও ফ্ল্যাটের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিডিজি-মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রওশন আলী, বিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল ইসলাম, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।