বিদায়ী বছরে ইতিহাদ এয়ারের এক কোটি যাত্রী বহনের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাদ এয়ারওয়েজ সদ্য বিদায়ী ২০১২ সালে এক কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।আলোচ্য বছরে বিমান সংস্থাটির মোট যাত্রীসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি দুই লাখ ৯০ হাজার, যা ২০১১ সালের ৮৪ লাখ ১০ হাজার যাত্রীর চেয়ে ১৮ লাখ ৮০ হাজার বা ২২ শতাংশ বেশি। বিমান সংস্থাটির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ইতিহাদ এয়ারের নিজস্ব যাত্রীবাহী ও কার্গো বিমান বিশ্বের ৮৭টি গন্তব্যে চলাচল করে। এ ছাড়া কোডশেয়ারের (অন্য বিমান সংস্থার সঙ্গে সংযোগ ফ্লাইট) ভিত্তিতে এ সংস্থা যাত্রীদের আরও ২৪৫টি গন্তব্যে যাতায়াতের সুবিধা দিয়ে থাকে।বিমান সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস হোগ্যান বলেন, ২০১২ সালে ইতিহাদ এয়ারওয়েজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।২০১২ সালে ইতিহাদ এয়ারওয়েজের কার্গো শাখা ইতিহাদ কার্গোও রেকর্ড পরিমাণ তিন লাখ ৬৫ হাজার টন পণ্য বহন করেছে, যা ২০১১ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি।’আলোচ্য বছরে ইতিহাদ এয়ার এককভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পথে সর্বোচ্চ ছয় লাখ ৯১ হাজার যাত্রী বহন করে।