বিদেশ থেকে টাকা স্থানান্তরে সাশ্রয়ী ব্যবস্থা নিয়ে এল ক্যাসাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে সাশ্রয়ী উপায়ে টাকা স্থানান্তরের একটি নতুন আন্তর্জাতিক অনলাইনব্যবস্থা পেইজা এবং এর নতুন সেবা সিম্প্লিসেন্ডবিডি এল বাংলাদেশে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে নতুন এ ব্যবস্থার উদ্বোধন করা হয়। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্যাসাডা টেকনোলজি বাংলাদেশ লিমিটেড নতুন এই পরিষেবা নিয়ে এসেছে। অনুষ্ঠানে ক্যাসাডার চেয়ারম্যান ইন্তেজার আহমেদ, পেইজার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালিস্টার গ্রাহাম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জানানো হয়, স্থানান্তরের ক্ষেত্রে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত মাশুল নেওয়া হয় পাঁচ ডলার। এর চেয়ে বেশি যেকোনো মূল্যমানের জন্য নেওয়া হয় ১০ ডলার।