বিদেশ ভ্রমণে নগদ পাঁচ হাজার ডলার নেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ ভ্রমণে এখন থেকে প্রতিবার পাঁচ হাজার ডলার পর্যন্ত নগদ নেওয়া যাবে। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গত বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর কাছে তা পাঠিয়েছে।
প্রসঙ্গত, এত দিন নগদ সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত নেওয়ার সুযোগ ছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদেশ ভ্রমণের জন্য একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন। তবে প্রতি ভ্রমণে সার্কভুক্ত দেশে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার ও অন্য দেশগুলোতে সর্বোচ্চ সাত হাজার ডলার খরচ করা যাবে। এত দিন কোনো অবস্থায় নগদে তিন হাজার ডলারের বেশি সঙ্গে নেওয়ার সুযোগ ছিল না।