বিদেশি আয়-ব্যয়ের বিবরণী দাখিলে কিছু ছাড় দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশ থেকে কমিশন, সার্ভিস চার্জ বা ফি আয় হিসেবে পেয়ে থাকেন, তাঁদের এই আয়ের বিবরণী দাখিলে কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।এ জন্য দ্রুত একটি পূর্ণাঙ্গ সার্কুলার পত্র জারি করা হবে বলেও জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অনুমতিপ্রাপ্ত স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের বাংলাদেশি শাখাগুলোকে এখন আর বৈদেশিক মুদ্রা আয়-ব্যয়ের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের রিটার্ন শাখায় দাখিল করতে হবে না।এর বদলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈদেশিক লেনদেন সম্পন্নকারী ব্যাংক তাদের আয় যথাযথভাবে দেশে প্রত্যাবাসন হওয়া এবং বিদেশি প্রতিষ্ঠানের অফিস ব্যয় বিদেশি মূল প্রতিষ্ঠানের কাছ থেকে যথাযথভাবে ব্যাংকিং চ্যানেলে আনয়নের বিষয়টি নিশ্চিত করবে। তবে এই কাজে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে দলিলাদিসহ কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে অবহতি করতে হবে।যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের বর্তমান ডিলার ব্যাংক পরিবর্তন করতে চায়, তাহলে বর্তমান ব্যাংকের অনাপত্তি নিয়ে নতুন ব্যাংকে তা দাখিল করে ব্যাংক পরিবর্তন সম্পন্ন করা যাবে।অনাপত্তি পত্র ও বিদেশি মূল প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুলিপি ও প্রত্যয়নপত্রও দাখিল করতে হবে।অনুমতিপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমতি নবায়ন করতে চায় অথবা নতুন কোনো প্রতিষ্ঠানকে মূল প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে প্রয়োজনীয় নথিপত্রসহ সংশ্লিষ্ট ডিলার ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করতে হবে। অর্থাৎ এই নবায়ন বা পরিবর্তনের আবেদনে সংশ্লিষ্ট ডিলার ব্যাংকের সুপারিশ থাকবে।স্থানীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কমিশন, মাশুল, সার্ভিস চার্জ ইত্যাদি অর্জন ও প্রত্যাবাসনসংক্রান্ত তথ্য ও দলিলাদি এবং বিদেশি প্রতিষ্ঠানের এ দেশীয় শাখাগুলোর অফিস ব্যয় বিদেশি মূল প্রতিষ্ঠান থেকে এনে নির্বাহ করাসংক্রান্ত তথ্য ও দলিলাদি অনুমোদিত ডিলার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের সরেজমিনে পরিদর্শনের জন্য যথাযথভাবে সংরক্ষণ করবে।বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আইনের ধারায় অনুমতিপ্রাপ্ত স্থানীয় এজেন্টগুলো (বায়িং হাউস এজেন্ট, ইন্ডেন্টিং এজেন্ট, স্থানীয় এজেন্ট, কুরিয়ার সার্ভিস এজেন্ট) যারা কেবল বিদেশি মূল প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করে অন্তর্মুখী রেমিট্যান্স পেয়ে থাকে, তারাই এ কমিশন বিবরণী দাখিল হতে অব্যাহতি পাবে।তবে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে দেশে অর্থপ্রাপ্তি ও বিদেশে অর্থ প্রেরণ—দুই-ই সম্পন্ন হয়ে থাকে (কমিশন বা অন্য যে কোনোভাবে), সেসব প্রতিষ্ঠান (স্থানীয় এজেন্ট, স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর, জেনারেল সেলস এজেন্ট, কুরিয়ার সার্ভিস এজেন্ট ইত্যাদি) তাদের অর্জিত কমিশন ও বৈদেশিক মুদ্রা প্রেরণসংক্রান্ত বিবরণী মুদ্রা বাইরে পাঠানোর পর কার্যোত্তর অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে দাখিল করবে। এ ছাড়া বৈদেশিক মুদ্রার অন্য সব ধরনের লেনদেনের বিবরণী বা দলিলাদি প্রচলিত নিয়মে দাখিলের বিধান অব্যাহত থাকবে।