বিদেশি উদ্যোক্তাদের বিমানবন্দরে বিশেষ সেবা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।ডিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এ আহ্বান জানায়। ডিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান জানান, প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) এ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে তাঁর সংগঠন ১১টি খাত চিহ্নিত করেছে। খাতগুলো হচ্ছে তথ্যপ্রযুক্তি, হোটেল ও পর্যটন, খাবার ব্যবসা (মূলত মিষ্টি, রসগোল্লা ও চকলেট), ওষুধের দোকান, যান্ত্রিক প্রযুক্তি ও মেরামত কারখানা, বিক্রয় ও বিপণন, সেলাই ও পোশাক প্রস্তুত, হস্তশিল্প, মোটর ড্রাইভিং, নিরাপত্তা প্রহরী ও পর্যবেক্ষণ সার্ভিসেস এবং পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ সেবা।খন্দকার মোশাররফ হোসেন অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, অভিবাসীরা যেন বিদেশে যাওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁদের খরচের টাকা ওঠাতে পারেন। এ ছাড়া তিনি ব্যবসায়ীদের বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের জন্য পণ্যের বাজারজাতকরণ ও প্রদর্শনী আয়োজনের বিষয়ে জোর দেন।মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান ও ডিসিসিআইয়ের সহসভাপতি আবসার করিম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।