বিদেশি ঋণচুক্তিতে স্বচ্ছতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন-অংশগ্রহণের প্রক্রিয়া ছাড়াই সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের সমালোচনা করেছে দেশের ১২টি নাগরিক সমাজসংগঠন। তারা সরকারের বিভিন্ন বিদেশি ঋণ ও বিদ্যুৎ চুক্তির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে।ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গত বৃহস্পতিবার ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা, বৈদেশিক ঋণ ও সকল বিদ্যুৎ চুক্তিতে স্বচ্ছতা ও অংশগ্রহণ চাই’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।সংগঠনগুলো হচ্ছে: বিএনএনআরসি, সিডিপি, ডর্প, আইইডি, বাংলাদেশ কৃষক ফেডারেশন, সলিডারিটি ওয়ার্কশপ, অনলাইন নলেজ সেন্টার, লিড ট্রাস্ট, প্রদীপ, অর্পণ, ইক্যুইটিবিডি এবং নাগরিক উদ্যোগ। ইক্যুইটিবিডির এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়েছে।সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন রেজাউল করিম চৌধুরী। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সৈয়দ আমিনুল হক। আরও বক্তব্য দেন বদরুল আলম, মোস্তফা কামাল আকন্দ, মাহবুব হোসেন, ফিরোজ আহমেদ ও ইকবাল হোসেন।সংবাদ সম্মেলনে বক্তারা সরকারকে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে অংশগ্রহণমূলক পথনকশা প্রকাশ করার আহ্বান জানান। তাঁরা স্মরণ করিয়ে দেন যে সরকারের বর্তমান নীতিনির্ধারকদের অনেকেই অতীতের পিআরএসপি প্রক্রিয়ার সমালোচনা করেছিলেন এবং ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন।বক্তারা রাষ্ট্রের পরিকল্পনা প্রণয়নের কাজটি বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করানোয় তীব্র আপত্তি জানান। বিশেষত যেখানে বিশ্বব্যাংক এবং আইএমএফের সাবেক কর্মকর্তারা আছেন, সেখানে বর্তমান পরিকল্পনা প্রণয়নের সময় এসব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থই প্রাধান্য পাবে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কমিটিতে দাতামুখী পরামর্শক নিয়োগের আপত্তি জানানো হয়। এ প্রসঙ্গে বক্তারা বলেন, এসব পরামর্শক প্রায়ই জনগণের স্বার্থের বিষয়টি না দেখিয়ে বরং সরকারকে ভুল পথে পরিচালিত করেন।