বিদেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে সম্পর্ক স্থাপন সহজ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর ব্যবসায়িক লেনদেন পরিচালনায় ব্যবসায়িক (ড্রয়িং) সম্পর্ক স্থাপনের শর্ত সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর নিরাপত্তা জামানত সংরক্ষণের (ব্যাংক গ্যারান্টি) হারও কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত নীতিমালা সংশোধন করেছে। মূলত বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলোর ব্যবসায়িক সম্পর্ক স্থাপনকে আরও সহজ করতে এ সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে ব্যাংক গ্যারান্টি বা ক্যাশ ডিপোজিট রাখতে হবে ১০ হাজার মার্কিন ডলার। আগে এই সীমা ছিল ২৫ হাজার ডলার। একইভাবে সংশ্লিষ্ট হিসাবে আগে যেখানে পাঁচ লাখ টাকা রাখার প্রয়োজন ছিল, যেখানে বর্তমানে দুই লাখ টাকা রাখলেই চলবে।