বিদেশি ক্রেতারা ঢাকায় ফিরলেন হেলিকপ্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ক্রেতারা গতকাল সকালে ঢাকার র‌্যাডিসন হোটেল থেকে রওনা হয়েছিলেন নারায়ণগঞ্জে নিট কারখানার উদ্দেশে। সড়কপথে যানজট ও জলজট কাটিয়ে ভয়াবহ ভাঙা রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে তিন ঘণ্টা লেগে যায়। এতে বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে তাঁরা সড়কপথের বিড়ম্বনা এড়াতে হেলিকপ্টারে যেতে বাধ্য হন।ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরের রপ্তানিমুখী নিট পোশাক উৎপাদনকারী ফকির অ্যাপারেলসের কারখানায়।কারখানাটির ঊর্ধ্বতন ব্যবস্থাপক মেহেদী মোহাম্মদ বখতিয়ারউদ্দিন প্রথম আলোকে জানান, বিশ্বখ্যাত পুমা ব্র্যান্ডের পিটার ডেকোরেট ও ইলহান কারখানা পরিদর্শনে এসেছিলেন। এমনিতেই জলজট ও যানজট ছিল, আর ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ভাঙা অংশের কারণে পরিস্থিতি আরও জটিল হয়।তাই বেলা দুইটায় ফকির অ্যাপারেলস কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটি হেলিকপ্টার ভাড়া করেন। তাতে চড়ে বিদেশি ক্রেতারা ঢাকায় ফিরে যান।