বিদেশি জাহাজ কোম্পানির এজেন্ট হলো ইন্টেগ্রেটেড ট্রান্সপোর্টেশন সার্ভিসেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের এমজিএইচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইন্টেগ্রেটেড ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড সম্প্রতি সিঙ্গাপুরভিত্তিক জাহাজ কোম্পানি রিজিওনাল কনটেইনার লাইনের (আরসিএল) এজেন্ট নিযুক্ত হয়েছে।এ প্রসঙ্গে এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ বলেন, ‘আমরা আমাদের দক্ষ জনশক্তি, নিজস্ব কার্গো ও অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের সেবা দিতে পারব বলে আশা করছি।’ আরসিএল হলো একটি ফিডার ও লাইনার অপারেটর, যেটি গোটা এশিয়াতে জাহাজ ও কনটেইনার পরিবহন করে থাকে। এই প্রতিষ্ঠানের ৪০টি কনটেইনার জাহাজ এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের প্রায় ৭০টি গন্তব্যে চলাচল করে। বিজ্ঞপ্তি।