বিদেশি পরামর্শকদের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি পরামর্শকেরা এবারের বাজেট থেকে বেশি লাভবান হবেন। বিদেশি নাগরিকের কাছ থেকে নেওয়া পরামর্শ সেবার জন্য দেওয়া অর্থের ওপর আগামী অর্থবছর থেকে ২০ শতাংশ উৎসে কর কেটে রাখা হবে। এত দিন ৩০ শতাংশ উৎসে কর কেটে রাখা হতো। এর মানে হলো, বিদেশি পরামর্শকেরা আগের চেয়ে বেশি অর্থ পাবেন।