বিদেশি বই সাময়িকী সস্তা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানচর্চা উৎসাহিত করতে বিদেশ থেকে পাঠ্যপুস্তক ও সাময়িকী আমদানি-পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে। দেশে পুস্তক ও সাময়িকী ছাপানোর ক্ষেত্রেও এই অব্যাহতি মিলবে। প্রস্তাবিত ২০১২-১৩ অর্থবছরের বাজেটে এ সুবিধা দেওয়া হয়। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থ বিল অনুসারে বিদেশি পুস্তক ও পুস্তিকা, সংবাদপত্র ও সাময়িকী আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়া হয়। আবার বিদেশ থেকে প্রাথমিক ও মাধ্যমিক-পর্যায়ের পাঠ্যপুস্তক আমদানিতেও মূসক প্রদান করতে হবে না। একই সঙ্গে দেশি পুস্তক, সাময়িকী ও শিক্ষার্থীদের শিক্ষামূলক বিভিন্ন উপকরণ মুদ্রণের চার্জের ওপর মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেওয়া কার্যাদেশের ওপর মুদ্রিত প্রাথমিক ও মাধ্যমিক স্তর ও সমমান পর্যায়ের পাঠ্যপুস্তক সরবরাহের ওপর মূসক অব্যাহতি দেওয়া হয়। সব ধরনের বাঁধাইয়ের চার্জের ওপর পুস্তক বাঁধাইকারী সংস্থাগুলো এবং ইন্টারনেট সংস্থাগুলোকে শিক্ষা প্রদানের ক্ষেত্রেও মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।আরও মূসক অব্যাহতি: অর্থমন্ত্রী তাঁর বাজেট ঘোষণায় বেশ কিছু খাতে মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন। আমদানি, উৎপাদন, সেবা ও ব্যবসায়ী—এই চার পর্যায়ে মূসক অব্যাহতির ঘোষণা রয়েছে।আমদানি-পর্যায়ে ৩২ ধরনের পণ্যে এখন থেকে কোনো মূসক দিতে হবে না। এর মধ্যে আছে ফসল উৎপাদনে ব্যবহূত সার, কৃষিকাজে ব্যবহার্য সব ধরনের কীটনাশক ছিটানোর যন্ত্র (স্প্রেয়ার), হূদেরাগীদের চিকিৎসা-উপকরণ পেসমেকার, হাসপাতালের শয্যা প্রভৃতি। উৎপাদন-পর্যায়ে মূসক অব্যাহতি পেয়েছে আট ধরনের পণ্য। সংবাদপত্রশিল্পের অপরিহার্য উপকরণ নিউজপ্রিন্টের ওপর মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য ও প্রকাশনা অধিদপ্তরের দেওয়া প্রাপ্যতার ভিত্তিতে সংবাদপত্র প্রতিষ্ঠান এই মূসক সুবিধা পাবে। এ ছাড়া চাল, গম ও ভুট্টার তৈরি সুজি, পাটজাত পণ্য, বৈদ্যুতিক জেনারেটর, পণ্য পরিবহনকারী টেলার, বলপয়েন্ট কলম, ক্যানসার প্রতিরোধক ওষুধ, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি এবং ভেষজ ওষুধের ওপরও উৎপাদন-পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।সংবাদপত্রে প্রকাশিত ক্ল্যাসিফায়েড বিজ্ঞাপন; হিমাগার; শুধু সেচকাজে ব্যবহূত বিদ্যুৎ; শিল্পের কাঁচামাল হিসেবে প্রকৃত শিল্পপ্রতিষ্ঠানের নিলামে রাবার কেনা; কাপড় সেলাই করে এমন প্রতিষ্ঠান (শীতাতপনিয়ন্ত্রিত টেইলার্স ব্যতীত); জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠান; স্টক ও সিকিউরিটি ব্রোকার; বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের হাল বিমাকরণ ও বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের দেওয়া বিমা প্রিমিয়াম; পরিবহন ঠিকাদারের খাদ্যশস্য পরিবহনসেবা দেওয়ার ওপর সেবা খাতে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।এ ছাড়া বিদ্যালয়ের টিফিন সরবরাহকারী; তুলা সরবরাহকারী; ওয়েস্ট এন্ড স্ট্যাম্প পেপার সরবরাহকারী; করযোগ্য পণ্যের মেরামত ও সার্ভিসিং কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংস্থা (উৎসে মূসক কাটার খাত ছাড়া); ভূমি বিক্রয়কারী মূসক অব্যাহতি সুবিধা পাবেন।ব্যবসায়ী-পর্যায়ে মোড়কজাত ভুট্টাবীজ, মোড়কজাত ও মোড়কহীন উভয় ধরনের চাল এবং সব ধরনের সারের ওপর মূসক অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।