বিদেশে কাজ চান অর্ধেক গ্রিসবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা গ্রিসের কর্মক্ষম অর্ধেক নাগরিকই বিদেশে কাজ করতে যেতে চান। কর্মক্ষম প্রতি দুজন গ্রিকের একজনই এটা চান।চলতি সপ্তাহে গ্রিসের রাজধানী এথেন্সভিত্তিক মানবসম্পদ-বিষয়ক প্রতিষ্ঠান এডেক্কোর সমীক্ষায় এই তথ্য দেওয়া হয়েছে। ৪০০-এর মতো ব্যক্তির ওপর জরিপ চালিয়ে ৪৯ শতাংশের কাছ থেকে এই মত পাওয়া গেছে। খবর এএফপির।সমীক্ষায় আরও বলা হয়েছে, প্রতি ১০ জনের চারজনই বেকার। আর এক-তৃতীয়াংশই দুই বছরের বেশি সময় ধরে বেকার। যাঁরা এখনো কোথাও না কোথাও কাজ করছেন, তাঁরা সব সময় চাকরিচ্যুত হওয়ার আশঙ্কার মধ্যে থাকেন। ২০১২ সালে গ্রিসে বেকারত্বের হার ছিল রেকর্ড, ২৫ শতাংশ। আগামী বছর এটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।