বিদেশে দূতাবাসে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ট্র্যাজেডির কারণে বাংলাদেশি তৈরি পোশাক খাতের প্রতি নেতিবাচক মনোভাব না দেখানোর জন্য কাজ করতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ব্রাসেলস ও জেনেভায় গতকাল বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়।এতে বলা হয়, সাভারের রানা প্লাজা ধসে অমানবিক প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে সরকার। কারখানার মালিক ও ভবনমালিকদের গ্রেপ্তার করা হয়েছে। পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিস ও জনগণ মিলে উদ্ধারকাজ যথাসাধ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। শ্রমিক-স্বার্থে এরই মধ্যে আইনকানুন পরিবর্তন করা হয়েছে।যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বলতে চাইছি যে এটি একটি দুর্ঘটনা। এ জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনগতসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’