বিদেশে ৪৪ মিশনের ২৫টির রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন
বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৪৪টি মিশনের মধ্যে ২৩টি চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর সময়কালে) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।অন্যদিকে ১৯টি মিশন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। তবে এগুলোর মধ্যে ১৩টি মিশন গত বছরের একই সময়ের তুলনায় বেশি আয় করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।আলোচ্য সময়ে নয়াদিল্লি, দ্য হেগ, বার্লিন, আম্মান, অটোয়া, মাসকাট, হ্যানয়, ক্যানবেরা, হংকং, কুয়েত, রিয়াদ, দুবাই, ব্রাসেলস, মস্কো, প্রিটোরিয়া, আঙ্কারা, প্যারিস, তাসখন্দ, ওয়াশিংটন, লন্ডন, স্টকহোম, সিঙ্গাপুর, মাদ্রিদ, কাঠমান্ডু ও রোম লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে।অন্যদিকে ১৯টি মিশন রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। তবে এগুলোর মধ্যে ১৩টি মিশন গত বছরের একই মাসের তুলনায় বেশি আয় করেছে। এগুলো হলো: নাইরোবি, মানামা, সিউল, বেইজিং, ইসলামাবাদ, দোহা, ম্যানিলা, রাবাত, টোকিও, তেহরান, থিম্ফু, কায়রো ও কলম্বো।আর ত্রিপোলি, ব্যাংকক, জাকার্তা, কুয়ালালামপুর, ব্রুনাই ও ইয়াঙ্গুন লক্ষ্যমাত্রা পূরণ তো করতে পারেইনি, আগের ২০০৯-১০ অর্থবছরের একই সময়ের চেয়েও কম রপ্তানি-আয় করেছে।ইপিবি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মিশনগুলোর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ শতাংশের বেশি আয় করেছে। আলোচ্য সময়ে ৮৭৬ কোটি ৯০ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে এক হাজার ২৬ কোটি ৩৬ লাখ ডলার।আবার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মিশনগুলোর রপ্তানি-আয় বিগত ২০০৯-১০ অর্থবছরের উল্লিখিত সময়ের রপ্তানি আয় ৭২৭ কোটি ৯১ লাখ ডলারের তুলনায় ৪১ শতাংশ বেশি হয়েছে।আলোচ্য সময়ে মিশনগুলোর মধ্যে ওয়াশিংটন ২৫৩ কোটি ডলার, বার্লিন ১৫৩ কোটি সাড়ে ৬৪ লাখ, লন্ডন ৯৭ কোটি ৮৭ লাখ, প্যারিস ৭০ কোটি ২৪ লাখ ও দ্য হেগ ৬৫ কোটি ৯২ লাখ ডলার আয় করেছে।এ ছাড়া ব্রাসেলস ৩২ কোটি ৮৭ লাখ ডলার, রোম ৩৮ কোটি ৭৩ লাখ, অটোয়া ৪৩ কোটি ৫২ লাখ, স্টকহোম ৩৩ কোটি ৬৪ লাখ, মাদ্রিদ ৪২ কোটি ১৬ লাখ, টোকিও ১৮ কোটি সাড়ে ২৯ লাখ, বেইজিং ১৪ কোটি ৪০ লাখ, হংকং ১০ কোটি ৫১ লাখ ও সিউল সাত কোটি সাড়ে ৪৭ লাখ ডলার আয় করেছে। দক্ষিণ এশিয়ার মিশনগুলোর মধ্যে নয়াদিল্লি ২১ কোটি সাড়ে ৮৮ লাখ ডলার, ইসলামাবাদ তিন কোটি ৮৯ লাখ, কলম্বো এক কোটি ৪১ লাখ, কাঠমান্ডু ৫০ লাখ ও থিম্পু ১৩ লাখ ডলার আয় করেছে।