বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে হবে বিসিককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) স্থবিরতা কাটিয়ে উঠতে হবে। ‘বিসিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী গোলটেবিল আলোচনায় এ কথাই ঘুরেফিরে এসেছে বক্তাদের মুখে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ গোলটেবিলের আয়োজন করে বিসিক।
শিল্পসচিব মঈনউদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি এবং অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বিশেষ অতিথি ছিলেন। বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের দুই সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত ও হেদায়েতুল্লাহ আল মামুন, বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।